সর্বশেষ

বিনা খরচে বন্যা দুর্গতদের উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টার

বিনা খরচে বন্যা দুর্গতদের উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টারProbashir city Popup 19 03

সম্পূর্ণ বিনা খরচে বন্যা দুর্গতদের উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টার। আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি।

ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:

১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।

২, ছাদের ছবি ও ভিডিও দিন।

৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)

৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।

৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)

নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।

কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।

শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:

+8801849920409
+8801797577533

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আমিন

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03