Long Popup (2)
সর্বশেষ

এইচএসসি পরীক্ষা বাতিল

এইচএসসি পরীক্ষা বাতিলProbashircityWebPopupUpdate

শিক্ষা মন্ত্রণালয় চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল যে, বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছানো হবে। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

এর আগে, পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘আমাদের দাবি একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘দাবি মোদের একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’, ‘পরীক্ষা না বিকল্প, বিকল্প-বিকল্প’, ‘যুক্তি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘চলছে লড়াই-চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

এদিকে, শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নিয়েছে।

শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস আন্দোলনের এক নতুন মোড় নিয়ে এসেছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate