Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

প্রবাসীদের বিশেষ গৃহঋণ সুবিধা দিচ্ছে যে ব্যাংক

Image 363060Web Popup (3)

বাংলাদেশে বাড়ি/এপার্টমেন্ট নির্মাণে প্রবাসীদের ঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক। এজন্য বিশেষ ‘হোম লোন’ প্রডাক্ট চালু করা হয়েছে। এই প্রডাক্টের আওতায় প্রবাসীরা বিদেশে বসেই ঋণ সুবিধা গ্রহণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় এই ঋণের কিস্তি পরিশোধ করা যাবে।

প্রবাসীদের দোঁরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম এবং ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আজাদুল হক। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ, এসইভিপি কাজী সাফায়েত কবীর ও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ম্যানেজার আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)