Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

Image 482962 1723550582ProbashircityWebPopupUpdate

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর নিয়ন্ত্রনাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুর এর আয়োজনে অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা।

ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাবসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোল্লা আশিকুল হক।

গত ২০১২ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর নিয়ন্ত্রনাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

ওই সময়ের মধ্যে ২৯ হাজার ৬৬০ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের ইতিপূর্বে ৮ কোটি ৮৩ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুর অফিসের মাধ্যমে এসএসসি ক্যাটাগরিতে ৪ জনকে বাৎসরিক ২৭ হাজার ৫ শত ও এইচএসসি ক্যাটাগরিতে ৩ জনকে বাৎসরিক ৩৪ হাজার টাকাসহ মোট ৭জনকে ২ লক্ষ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ আরিফ হোসেন। এসময় প্রবাসী কর্মীদের সন্তান ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate