Long Popup (2)
সর্বশেষ

সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবির উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবির উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টাProbashircityWebPopupUpdate

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে। সীমান্তে আমাদের বর্ডারের ভেতরে ঢুকে আমাদের লোক মারে আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ, আর নয়।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টায় পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, বিজিবির মতো ফোর্সকেও দানব বানানো হয়েছে। শুধু বিজিবি না, পুলিশ, র‌্যাব. আনসারকেও দানব বানানো হয়েছে। অথচ ফোর্সগুলো কারো ব্যক্তিগত নয়। এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব।

উপদেষ্টা আরও বলেন, অনেকে হয়ত ভাবতে পারেন আমি শুধু আপনাদের সঙ্গে প্যাপট্যাপ করি, তা না। আমার হাতে যদি পড়ে শাস্তি হবেই। আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি। ফ্যাসিস্ট পার্টি এবং ফ্যাসিস্ট প্রোপাগান্ডায় এসব ফোর্সকে নষ্ট করা হয়েছে। তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে। অথচ বিজিবির সীমান্ত রক্ষা করার কথা। নো মোর ,নো মোর। ইনশাল্লাহ আর এটি কখনো হতে দেওয়া হবে না।

তালিকাভুক্ত ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুতির ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, সরকারি প্রসেস আছে। সে অনুযায়ী কাজ হচ্ছে। রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে রিকমেন্ডসহ ফাইল চলে গেছে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না; সেটা নিয়ে আলোচনা হবে। আমি যে কয়েকদিন আছি, শাস্তির বিষয়টি নিশ্চিতে চেষ্টা করে যাব।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিটিভিতে আগুন দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে ভেতর থেকে নাকি লাগানো হয়েছে। এখন পর্যন্ত জানা গেলো না কারা আগুন লাগিয়েছে। টিভির সম্প্রচারে যারা আছেন তারা ইনকুয়ারি করেন। কারা লাগিয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate