Long Popup (2)
সর্বশেষ

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগোProbashircityWebPopupUpdate

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সম্প্রতি ঘোষণা করেছেন যে, খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে।

গতকাল রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কর্মবিরতির সময় পুলিশ সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানতে পেরেছেন, অনেকেই বর্তমান ইউনিফর্ম পরে আর কাজ করতে চান না। তাদের মতে, নতুন একটি ইমেজের প্রয়োজন পুলিশ বাহিনীর।

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের মধ্যে অনিয়মের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে আবু সাঈদের নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে ধারণা করা হচ্ছে, নতুন ইউনিফর্ম ও লোগোর মাধ্যমে পুলিশ বাহিনীর ইমেজ পরিবর্তন সাথে সাথে জনগণের কাছে পুলিশের প্রতি আস্থাও বাড়বে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate