সর্বশেষ

ইন্টারনেট টোটাল শাটডাউনের নির্দেশ

মোবাইল ইন্টারনেটের পর বন্ধ হলো ব্রডব্যান্ডCity ads Investment (1)

মোবাইল ইন্টানেট বন্ধের পর এবার সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে গেছে। সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়।

এর আগে, গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভুত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে।

দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেয়া হয় বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সময় সংবাদকে নিশ্চিত করেছে।

তারা জানান, ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়।

পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup