সর্বশেষ

দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম বন্ধ

Image 108943 1722770708Web Popup (3)

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ রোববার (৪ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো আদালত/ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।

এক্ষেত্রে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup