Long Popup (2)
সর্বশেষ

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুনProbashircityWebPopupUpdate

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আন্দোলনকারীরা।

 

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate