সর্বশেষ

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসীর স্ত্রী

04d5b4dab65bProbashir city Popup 19 03

সোমবার (২৯ জুলাই) দুপুরে বোয়ালমারী পৌরসদরের স্টেশন রোডের ‘যমুনা স্টোরের‘ সামনে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে।

গৃহবধূ লাভলী বেগম সৌদি প্রবাসী মো. লায়েব আলীর স্ত্রী। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামে মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ায় তার মেয়ে জানান, ভ্যানযোগে বাসা থেকে চাল-ডালসহ বাজার করতে আমিও মার সঙ্গে বের হই। পৌর বাজারের যমুনা স্টোরের সামনে গেলে একজন পুরুষ ও মহিলা মার কাছে এসে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই ওই মহিলা মাকে হাত ধরে বলে আপনি অসুস্থ। আপনাকে হাসপাতালে নিতে হবে। পরে আমার মা অজ্ঞান হয়ে পড়েন।

হেঁটে হেঁটে বাসায় যাওয়ার পর মাকে আনমনা, অন্যমনস্ক ও অস্বাভাবিক ভাব দেখে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমার? মা চিৎকার করে সব নিয়ে গেছে বলে কেঁদে ওঠে। এ সময় মা জানায় হাতে থাকা ১৪ আনা ওজনের স্বর্ণের রুলি, গলার স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ফোনসহ নগদ ১ হাজার ৫০০ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এমন অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03