Long Popup (2)
সর্বশেষ

বছরে দুই হাজার দক্ষ কর্মী নেবে আরব আমিরাত

বছরে দুই হাজার দক্ষ কর্মী নেবে আরব আমিরাতProbashircityWebPopupUpdate

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেয়া হবে।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেয়া হবে। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছেন।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

শফিকুর রহমান চৌধুরী বলেন, সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতিবছর ২ হাজার মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নেবে। এরই মধ্যে নিয়োগ শুরু হয়েছে। চলতি বছর ১৩ শ কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব-আমিরাতে সফরে গিয়ে ৪০টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা।

কর্মী নেয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, পরবর্তী বছরগুলিতে ২ হাজার কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে।

এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করবে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানান রাষ্ট্রদূত।

বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাপ্ফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান, মোহাম্মদ আবু বকর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate