সর্বশেষ

সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজারেরও বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

Arb 1717246013Probashir city Popup 19 03

সৌদি আরবে গেল এক সপ্তাহে সীমান্ত নিরাপত্তা, আবাসিক আইন ভঙ্গসহ কর্মক্ষেত্রে জালিয়াতির অভিযোগে ১৬ হাজার ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ( ১ জুন) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক আইন ভঙ্গের দায়ে ১০ হাজার ৫৭৫ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ৩ হাজার ৭২৬ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৮৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে প্রবেশের সময় সীমান্ত এলাকা থেকে ৯৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ইয়েমেনি ৩৯ শতাংশ এবং ৪ শতাংশ অন্যান্য দেশের।

এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রম করে অন্য দেশে প্রবেশের অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03