Opens in a new tab
সর্বশেষ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ

ShamaWeb Popup (3)

সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা সোমবার (১৯ই অ‌ক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন।

সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে। এর ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup