সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

Raipur 6aa031cc71f4fWeb Popup (3)

লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জাহিদুল ইসলাম (৩৬) নামের এক মসজিদ ইমামকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়ক এলাকার ‘মাসুদ ভিলা’ থেকে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। অভিযুক্ত জাহিদুল ইসলাম স্থানীয় ফারুকিয়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইমাম জাহিদুলের বেশ কয়েক মাস ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে মঙ্গলবার জোহরের নামাজের পর বেলা তিনটার দিকে জাহিদুল পুনরায় ওই নারীর বাসায় প্রবেশ করেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় যুবকেরা তাঁদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন এবং পুলিশ ও সংবাদকর্মীদের খবর দেন।

খবর পেয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার নির্দেশে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত জাহিদুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারসংলগ্ন রাড়ী বাড়ির নুরউদ্দিন ও খাদিজা বেগমের ছেলে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক হওয়া দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধর্মীয় পেশায় যুক্ত একজন ব্যক্তির এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup