সর্বশেষ

সৌদিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসীদের মিলন মেলা ‘তায়েফ সিজন’

Saudi 5092026Web Popup (3)

সৌদি আরবের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি তায়েফে আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ও মিলনমেলা ‘তায়েফ সিজন’। সৌদি আরবে প্রথমবারের মতো আল আয়াত রয়েল ইভেন্ট নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান অত্যন্ত বড় পরিসরে এই জমকালো আয়োজনের উদ্যোগ নিয়েছে। মরুর বুকে আবহমান বাংলার লোকজ ও আধুনিক সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে প্রবাসীদের এক ছাতার নিচে আনার প্রত্যয়ে আয়োজিত এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় মাইলফলক হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

এই বিশাল আয়োজন ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন আয়োজকরা। দর্শকদের নির্বিঘ্ন আনন্দ নিশ্চিত করতে অনুষ্ঠানস্থলে দুই শতাধিক নিরাপত্তাকর্মী, পাঁচ হাজার গাড়ি পার্কিংয়ের বিশাল সুবিধা, সার্বক্ষণিক মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের বিশেষ দল প্রস্তুত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

আল আয়াত রয়েল ইভেন্টের ম্যানেজিং ডিরেক্টর আজিজা আবদুল গফুর, সিইও আই কে উজ্জ্বল, ইভেন্ট ম্যানেজার আকিলা হাসান এবং ইভেন্ট অপারেশন ম্যানেজার ফাহিম হাসান মতবিনিময় সভায় এই আয়োজনের নানা দিক বিস্তারিত তুলে ধরেন। তাঁরা জানান, এই মেগা ইভেন্টে দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের পাশাপাশি প্রবাসের স্থানীয় উদীয়মান শিল্পীরাও মঞ্চ মাতাবেন। সেই সঙ্গে দর্শকদের বাড়তি আনন্দ দিতে থাকছে নজরকাড়া নৃত্য পরিবেশনা ও আকর্ষণীয় ডিজে শোয়ের ব্যবস্থা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup