Long Popup (2)
সর্বশেষ

কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা

Image 47451 1788220766City

সৌদি আরবের পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামের এক বিএনপি নেতা। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার একটি ভিডিও ও দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেন তিনি। মুহূর্তেই তাঁর এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। সাদ্দাম বর্তমানে সৌদি প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন।

Br 2

ফেসবুক পোস্টে সাদ্দাম জানান, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাঁর বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, রাজনীতিকে জনসেবার মাধ্যম ভাবলেও বাস্তবে এখন ভিন্ন চিত্র দেখছেন। তাঁর মতে, দলের হাজারো ত্যাগী নেতাকর্মী আজ অবহেলিত। তাই সজ্ঞানে ও স্বেচ্ছায় সব ধরনের রাজনৈতিক পদ এবং কর্মকাণ্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে রাজনীতির বাইরে থেকেও সাধারণ মানুষের সেবা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রবাসী।

হঠাৎ করে কাবা প্রাঙ্গণ থেকে দেওয়া এমন ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। দীর্ঘদিন প্রবাসে থাকা সাদ্দাম কারও ওপর ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিয়ে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে কেন তিনি এই বিভ্রান্তি তৈরি করলেন, সে বিষয়েও দলীয়ভাবে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন এই নেতা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate