Long Popup (2)
সর্বশেষ

বগুড়ায় চুরির দায়ে যুবককে পড়ানো হলো ১০০ রাকাত নফল নামাজ

213 1787757948 (1)City

বগুড়ার আদমদীঘিতে ফার্মেসি থেকে ওষুধ চুরি করতে গিয়ে ধরা পড়া এক যুবককে গণপিটুনি না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়ার অভিনব ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকার ‘তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপ’–এ এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম মো. আলামিন (৩০)। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। চুরির বিষয়টি অকপটে স্বীকার করার পর স্থানীয় লোকজন তাঁকে এই অভিনব শাস্তি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে ফার্মেসির স্বত্বাধিকারী জহুরুল ইসলাম দোকান খোলা রেখেই শৌচাগারে গিয়েছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে আলামিন দোকানের ফটকে রাখা একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে ওষুধ চুরির চেষ্টা করেন। তবে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে চেয়ারটি ভেঙে তিনি সজোরে নিচে পড়ে যান। এ সময় পাশের দোকানের ব্যবসায়ী মাসুদ ঘটনাটি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে আলামিনকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে জড়ো হলে ওই যুবক সবার সামনে নিজের দোষ স্বীকার করেন।

চুরির ঘটনা প্রমাণিত হলেও উপস্থিত জনতা আইন হাতে তুলে নেওয়ার বা মারধর করার বদলে তাঁকে ১০০ রাকাত নফল নামাজ আদায়ের নির্দেশ দেন। এ বিষয়ে পাশের কীটনাশক দোকানের ব্যবসায়ী জিল্লুর রহমান মামুন জানান, নামাজে ব্যস্ত না রাখলে উত্তেজিত জনতা হয়তো আলামিনকে মারধর করতেন। মূলত ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকা এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার সুযোগ দিতেই সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সবার উপস্থিতিতে নির্দেশমতো ১০০ রাকাত নামাজ আদায় শেষ করলে ওই যুবককে নিরাপদে ছেড়ে দেন স্থানীয়রা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate