Long Popup (2)
সর্বশেষ

দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর

Dhaka post 6City

সুনামগঞ্জের যেসব যুবক দালালদের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশে পাড়ি দিয়ে অকালে প্রাণ হারাচ্ছেন, সেই দালাল চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২৫ আগস্ট) নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধ করার লক্ষ্যে সুনামগঞ্জে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কেবল বৈধভাবে বিদেশ যাওয়াই যথেষ্ট নয়, বরং কারিগরি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি ও ভাষা শিক্ষার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

অবৈধ অভিবাসন রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার ভয়াবহ পরিণতি এবং বৈধ উপায়ে যাওয়ার সুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এ জন্য সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নেতাদের মাধ্যমে ব্যাপক প্রচারণার নির্দেশ দেন তিনি। অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে সচেতনতামূলক এই সামাজিক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সভায় উপস্থিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বৈদেশিক কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি ও নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, বৈধ সুযোগের অভাবে দেশের অনেকেই জীবনের চরম ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ নামের নতুন একটি প্রকল্পের মাধ্যমে বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ পথে ইতালিতে যাওয়ার নতুন ও সম্ভাবনাময় সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগিয়ে দক্ষ কর্মীরা নিরাপদে ইউরোপে যেতে পারবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate