Long Popup (2)
সর্বশেষ

নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, নাটোরে আটক ২

KPwnTaKRLp1wqsUh1mnKlZvnroGHql4RQtkz0FlnCity

নারী কণ্ঠে কথা বলে প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে প্রতারণা এবং সামাজিক যোগাযোগের মাধ্যম হ্যাক করার অভিযোগে নাটোরের লালপুরে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার জোতগৌরী গ্রামের রাজীব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন জোতগৌরী গ্রামের মো. চান্দের আলীর ছেলে মো. সোহেল রানা (১৯) এবং একই গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে মো. রাজীব আলী (২৭)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবকেরা ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো বিভিন্ন যোগাযোগমাধ্যম হ্যাক করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। বিশেষ করে নারীকণ্ঠে কথা বলে প্রবাসীসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলতেন তাঁরা। এরপর নানা কৌশলে ও অভিনব কায়দায় ফাঁদে ফেলে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। দীর্ঘদিন ধরেই তাঁরা এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ওই দুই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না এবং প্রতারণার মাধ্যমে ঠিক কী পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate