সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

MilonWeb Popup (3)

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার বিভিন্ন স্তরে এই বিশেষ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, আগামীতে দেশব্যাপী এই কোরআন প্রতিযোগিতার আসর বসবে। সরকারের মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উন্নত চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি সুশৃঙ্খল ও নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক চরিত্র গঠন, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup