সর্বশেষ

নরসিংদীতে নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

ImageWeb Popup (3)

নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করিয়েছেন অতিষ্ঠ এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। ব্যতিক্রমী এই সতর্কবার্তার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মাইকিংয়ে দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কেউ যেন তাঁর নাতি মো. মাহাবুব মিয়াকে বাকিতে কিছু না দেন বা টাকা ধার না দেন। এই সতর্কবার্তার পরও কেউ তাঁর সঙ্গে লেনদেন করলে উল্টো তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করতেন না এবং দাদার ওপর সেই দায় চাপাতেন। এতে অতিষ্ঠ হয়েই করম আলী বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন। মাহাবুব মাদকে আসক্ত থাকতে পারেন বলে ধারণা করা হলেও, তাঁর অন্য কোনো অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup