সর্বশেষ

স্ত্রীর ওমরাহর জমানো টাকায় ৫৬ বছরের পুরোনো রাস্তা সংস্কার করলেন স্বামী

ImageWeb Popup (3)

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। স্ত্রীর ওমরাহ পালনের জন্য দীর্ঘদিন ধরে জমানো টাকা দিয়ে তিনি এলাকার ৫৬ বছরের পুরোনো একটি বেহাল সড়ক সংস্কার করেছেন। গত ২০ আগস্ট স্থানীয়দের সহযোগিতায় সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রায় ১৫০ ফুট দীর্ঘ এই কাঁচা সড়কে ইটের সোলিংয়ের কাজ সম্পন্ন করেন তিনি।

এলাকাবাসী জানান, দীর্ঘ ৫৬ বছর ধরে রাস্তাটি কাদা ও পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল তাঁদের। বিশেষ করে বর্ষাকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হতো। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও এর কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

গ্রামবাসীর এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ দেখে ওয়াহিদুজ্জামান বিষয়টি তাঁর স্ত্রীকে জানান। পরিস্থিতি বিবেচনা করে তাঁর স্ত্রী নিজের পবিত্র ওমরাহ পালনের জন্য জমানো টাকা মানুষের কষ্ট লাঘবে ব্যয় করার মহৎ সিদ্ধান্ত নেন। পরে সেই টাকায় ইট ও বালু কিনে স্থানীয়দের সহায়তায় সড়কটির সংস্কারকাজ সফলভাবে শেষ করা হয়। এমন মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী এই দম্পতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup