Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ৪ কেজি ‘কুশ’ জব্দ, ব্যাগ ফেলে পালাল দুই ভারতীয়

F131b00801df01b7b34134d015dc806e 6a8a69f93c574City

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজভর্তি ৪ হাজার ১৮০ গ্রাম (প্রায় ৪ কেজি) ভয়ংকর মাদক ‘কুশ’ ফেলে পালিয়ে গেছেন দুই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া ওই ট্রাভেল ট্রলি থেকে মাদকের পাশাপাশি ওই দুই ভারতীয় নাগরিকের পাসপোর্টের ফটোকপিও জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্রে জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল। দলটির নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক মো. আবু সাঈদ মিয়া। এ সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর- টিজি৩২১) একটি ফ্লাইটে ওই দুই ভারতীয় নাগরিক ঢাকায় অবতরণ করেন। কিন্তু তল্লাশি এলাকা বা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে তাঁরা নিজেদের দুটি ট্রাভেল ট্রলি ও পাসপোর্টের ফটোকপি রেখেই কৌশলে পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে ট্রলিগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ এই কুশ উদ্ধার করা হয়।

মাদক ফেলে পালিয়ে যাওয়া ওই দুই ভারতীয় নাগরিক হলেন আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪)। তাঁরা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate