Long Popup (2)
সর্বশেষ

কুষ্টিয়ায় বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

;lkjhgCity

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে মাত্রই ঘরে তুলেছিলেন। বাড়িতে চলছিল আলোকসজ্জা ও পরদিনের বউভাতের বিশাল প্রস্তুতি। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তেই সেই আনন্দের পরিবেশকে রূপ দিল চরম শোকে। কুষ্টিয়ার দৌলতপুরে বউভাতের প্যান্ডেলে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে সাইরা খাতুনের (১৮) বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কনেকে তুলে আনা হয় এবং শুক্রবার দুপুরে বউভাতের আয়োজন ছিল। রাত ২টার দিকে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ের রাতেই স্বামীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন নববধূ সাইরা, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বউভাতের আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate