Long Popup (2)
সর্বশেষ

সৌদির ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৫০ বিজয়ীর মধ্যে বাংলাদেশের ৪ জন

Sdr 46tm antrjtk kran prtygty 50 bjyr mdhy bldsr 4 jnCity

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। পুরুষ ও নারী বিভাগে অনুষ্ঠিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মুহাম্মদ জাকারিয়া একটি শাখায় প্রথম স্থান অর্জন করেছেন এবং অপর তিনজন প্রতিযোগী তৃতীয় স্থান লাভ করেছেন। সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও দিকনির্দেশনাবিষয়ক মন্ত্রী এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খ গত বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা ও অনুমোদন করেন।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা যায়, এবারের মর্যাদাপূর্ণ এই আসরে বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। এই প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। পুরুষ ও নারী উভয় বিভাগে পাঁচটি করে মোট ১০টি গ্রুপে সেরা ৫০ জন বিজয়ীকে সর্বমোট ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগের চতুর্থ গ্রুপে (১৫ পারা হিফজ, তিলাওয়াত ও তাজবিদ) লিবিয়া, কিরগিজস্তান ও সিরিয়ার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিযোগী মুহাম্মদ জাকারিয়া। এ ছাড়া পুরুষদের তৃতীয় গ্রুপে (পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ) তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদ আল-হাসান। অন্যদিকে নারীদের বিভাগেও দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের দুই নারী প্রতিযোগী; এর মধ্যে তৃতীয় গ্রুপে (পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ) মুসফিরা বিনতে মাহমুদ এবং চতুর্থ গ্রুপে (১৫ পারা হিফজ ও তাজবিদ) রাবিতা বিনতে রমজান তৃতীয় স্থান অধিকার করেন।

প্রতিযোগিতার পূর্ণ কোরআন হিফজের শীর্ষ গ্রুপগুলোতে সৌদি আরব, আলজেরিয়া, নাইজেরিয়া ও মাদাগাস্কারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা সাফল্য দেখিয়েছেন। পুরুষ বিভাগের প্রথম গ্রুপে সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার মুহাম্মদ এবং নারী বিভাগের প্রথম গ্রুপে আলজেরিয়ার জুমানা শুরাইতিয়া চ্যাম্পিয়ন হন। বিশ্বের শতাধিক দেশের শীর্ষ হাফেজ ও কারিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লাল-সবুজের চার প্রতিনিধির এই অনন্য অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate