সর্বশেষ

মেয়ের বিয়ের বাজারের টাকা হারালো রাস্তায়, কুড়িয়ে পেয়ে ফেরত দিল ট্রাফিক পুলিশ

]hgjnWeb Popup (3)

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সদর ট্রাফিক পুলিশ। আজ রোববার বিকেলে উপযুক্ত তথ্যপ্রমাণ যাচাই শেষে তাজুল ইসলাম নামের ওই ব্যক্তির কাছে তাঁর হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে তাজুল ইসলাম তাঁর মেয়ের বিয়ের কেনাকাটা করার জন্য জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের কাউতলি মোড়ে আসেন। অটোরিকশা থেকে নেমে ভাড়া মেটানোর সময় তাঁর সঙ্গে থাকা ৫০ হাজার টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। বিষয়টি প্রথমে তিনি খেয়াল করেননি। পরে ওই এলাকায় দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) নুরুল আমিন রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান এবং খুলে দেখেন ভেতরে ৫০ হাজার টাকা রাখা আছে।

এ বিষয়ে সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমান জানান, টাকার ব্যাগ পাওয়ার পর এটিএসআই নুরুল আমিন বিষয়টি তাঁকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়। এদিকে টাকা হারানোর বিষয়টি টের পেয়ে দিশাহারা হয়ে পড়েন তাজুল ইসলাম। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তিনি ট্রাফিক পুলিশের দ্বারস্থ হন। এ সময় উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রকৃত মালিক নিশ্চিত হয়ে তাঁর কাছে পুরো ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তাজুল ইসলাম। আবেগাপ্লুত হয়ে এই বৃদ্ধ বলেন, ‘মেয়ের বিয়ের বাজার করতে গ্রাম থেকে শহরে এসেছিলাম। আমার সব টাকা সড়কে পড়ে গিয়েছিল, প্রথমে বুঝতে পারিনি। পরে খবর পাই, এক পুলিশ কর্মকর্তা আমার টাকাগুলো পেয়েছেন।’ পৃথিবীতে এখনো সৎ মানুষ আছেন বলেই তিনি এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বলে মন্তব্য করেন। তা না হলে মেয়ের বিয়ে দেওয়া তাঁর জন্য বেশ কষ্টকর হয়ে যেত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup