Long Popup (2)
সর্বশেষ

জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর বিশেষ অঙ্গ কাটলো স্ত্রী

NaraProbashircityWebPopupUpdate

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত যুবকের নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর নাম মোছা. সাবিকুন্নাহার মিম (২৮)। তিনিও একই এলাকার মৃত মোস্তফা কামালের মেয়ে। তাঁরা দুজন সানারপাড় এলাকায় শাহ আলম মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় জহিরুল ইসলাম বাসায় ফিরে স্ত্রীর অমতে তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাবিকুন্নাহার ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন। এ সময় জহিরুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate