Long Popup (2)
সর্বশেষ

অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল পরিবার, চাকরির প্রস্তাব দিলো প্রবাসীর সিটি

26429a2fcc6e30c6a16c5654d6d6f751 6a70715f7b5a7ProbashircityWebPopupUpdate

টাঙ্গাইলের সখীপুরে ১২ বছর সৌদি আরবে হাড়ভাঙা খাটুনির পর অসুস্থ হয়ে ফেরা এক প্রবাসীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে। ৪৯ বছর বয়সী ওই ভুক্তভোগীর নাম জামাল উদ্দিন। কিডনি জটিলতায় ভুগে দেশে ফেরার পর গত শনিবার রাতে কালমেঘা এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। পরে বৃষ্টিতে ভেজা মানবেতর অবস্থায় গ্রামবাসী তাঁকে উদ্ধার করে এক স্বজনের বাড়িতে আশ্রয় দেন।

D7b992d320b88efdbef07366a71680d0 6a7098b468617

এদিকে, অভিযুক্ত স্ত্রী রিনা আক্তারের দাবি, কয়েক মাস আগেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অসুস্থ জামালের সুচিকিৎসার দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসনও এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

অমানবিক এই ঘটনার খবর পেয়ে ‘প্রবাসীর সিটি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান মানবিক দৃষ্টিকোণ থেকে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। জামাল উদ্দিন যেন পুনরায় নিজের পায়ে দাঁড়াতে পারেন, সে জন্য তাঁকে সম্মানজনক একটি চাকরির প্রস্তাব দিয়ে তাঁর সন্ধান চেয়েছে প্রতিষ্ঠানটি। কেউ তাঁর বর্তমান অবস্থান বা যোগাযোগের তথ্য জানলে +8801335199029 হটলাইন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate