সর্বশেষ

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled 8 6a6f33174cca2Web Popup (3)

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাঁকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার বিকেলে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।

রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সব পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে এবং প্রয়োজনীয় সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। খুব দ্রুতই বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহীতে আয়োজিত পুলিশের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের বর্তমান আইজিপি আলী হোসেন ফকির। এ সময় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup