Long Popup (2)
সর্বশেষ

ডিরেক্টরস গিল্ডের সদস্য এ বি সিদ্দিকী আর নেই

9c9d980c 2e52 4e06 b985 c92f85433674ProbashircityWebPopupUpdate

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক ‘অয়োময়’–এ ‘নিবারণ’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া বিশিষ্ট টিভি অভিনেতা এ বি সিদ্দিকী আর নেই। গতকাল বৃহস্পতিবার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

ময়মনসিংহের এই কৃতি সন্তান মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই বিদায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সম্মানিত এই সদস্যের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক ও ডিরেক্টরস গিল্ড সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি ময়মনসিংহের চুকাইতলা ও বেরুয়াতে আজ বাদ জুম্মা ও বাদ আছর জানাজা নামাজের পর দাফন সম্পন্ন হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate