Long Popup (2)
সর্বশেষ

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Sa 119.1782708515 780x470ProbashircityWebPopupUpdate

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আজ সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম হানিফ শেখ (২২)। পেশায় ব্যবসায়ী হানিফের বাড়ি উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায়। প্রায় দেড় মাস আগে তিনি স্ত্রী সুমাইয়াকে নিয়ে হোগলাডাঙ্গী সদরদী গ্রামের বদিউজ্জামানের বাড়িতে বাসা ভাড়া নেন। স্থানীয়দের ভাষ্যমতে, ওই বাড়িতে ওঠার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। সর্বশেষ গতকাল রোববার রাতেও তাঁদের মধ্যে বেশ ঝগড়া হয়।

আজ সোমবার সকালে হানিফ শেখ যখন ঘুমাচ্ছিলেন, তখন স্ত্রী সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ ওঠে। এ সময় হানিফের যন্ত্রণাকাতর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate