Long Popup (2)
সর্বশেষ

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

Niht mo njrul islam srdarProbashircityWebPopupUpdate

বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে জোহরের নামাজরত অবস্থায় আপন ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। গত রোববার (২১ জুন) উপজেলার ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের উত্তর আন্দারমানিক জামে মসজিদে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম সরদার (৪৫)। তিনি সৌদিপ্রবাসী ছিলেন এবং আগামী ২৫ জুন ছুটি শেষে তাঁর পুনরায় সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, জোহরের চার রাকাত ফরজ নামাজের তৃতীয় রাকাত চলাকালে হঠাৎ আপন বড় ভাই হারুন অর রশিদ সরদার নজরুলের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে নজরুলের পেটে, হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় মসজিদের অন্য মুসল্লিরা নজরুলকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু বরিশাল নেওয়ার পথেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

52

নিহতের অপর এক ছোট ভাই মজিবুর রহমানের স্ত্রী অভিযোগ করে বলেন, এই নৃশংস ঘটনার পর পরিবারের অন্য সদস্য ও ভাইয়েরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এ সময় তাঁরা অভিযুক্ত হারুন অর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে আপন ভাইকে এভাবে হত্যা করা হলো, তা উদ্‌ঘাটনে পুলিশের নিবিড় তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্ত হারুন অর রশিদকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate