Long Popup (2)
সর্বশেষ

দ্বিগুণ ভাড়াতেও হাসিমুখে দেশে ফিরছেন কাতার প্রবাসীরা

M 1ProbashircityWebPopupUpdate

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশে ফিরতে শুরু করেছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কাঙ্ক্ষিত টিকিটের আশায় প্রতিদিনই কাতারের বিভিন্ন বাংলাদেশি ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে ভিড় জমাচ্ছেন তাঁরা। দীর্ঘ অপেক্ষার পর দেশে ফেরার টিকিট হাতে পেয়ে এই প্রবাসীদের চোখেমুখে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের অত্যাধিক চাপ থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। তবে বাড়তি দামের চাপ সত্ত্বেও দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফেরার আনন্দেই সন্তুষ্ট প্রবাসীরা। এদিকে, যাত্রীদের ঈদযাত্রাকে আনন্দমুখর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিমান সংস্থাগুলোও।

ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। বিমান বাংলাদেশ কাতার অফিসের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন জানান, গত রোজার ঈদে যেসব প্রবাসী দেশে যেতে পারেননি, তাঁরা এবার স্বজনদের সঙ্গে ঈদ করতে প্রবল আগ্রহ নিয়ে দেশে যাচ্ছেন। যাত্রীদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এবং নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate