Long Popup (2)
সর্বশেষ

বিয়ের দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ মিছিল

8ProbashircityWebPopupUpdate

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’—এমনই এক অভিনব ও রসাত্মক স্লোগান তুলে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ। তাঁদের হাতের ব্যানারে বড় করে লেখা ছিল, ‘আমাদের বন্ধু শাকিল শেখ তার বিয়েতে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় বিক্ষোভ মিছিল’। গতকাল শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট–সংলগ্ন মহাসড়কে ব্যতিক্রমী এই প্রতিবাদ জানান তাঁরা।

বিক্ষুব্ধ তরুণদের দাবি, তাঁদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু শাকিল শেখ কাউকে কিছু না জানিয়েই চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে যখন তিনি ঘরসংসার শুরু করেছেন, ঠিক তখনই বন্ধুরা খবরটি জানতে পারেন। বন্ধুর এমন কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মিছিলে অংশ নেওয়া আশিক নামের এক তরুণ বলেন, দীর্ঘদিন ধরেই নিজের বিয়েতে বন্ধুদের দাওয়াত দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন শাকিল। কিন্তু শেষ পর্যন্ত কাউকে কিছু না জানিয়েই তিনি বিয়ে করেন। খবরটি গোপন রাখায় বন্ধুরা কষ্ট পেয়েছেন। তাই সবাই এক হয়ে এই অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

Ed179f6a da20 4894 9c18 6ec33c5c6d22 20260515

এই বিক্ষোভ মিছিলের প্রধান আয়োজক আয়নাল আহসান জানান, তাঁরা সবাই গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী। বন্ধুদের মধ্যে অত্যন্ত নিবিড় ও চমৎকার সম্পর্ক রয়েছে। কিন্তু হঠাৎ করেই তাঁদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ গত বৃহস্পতিবার বিয়ে করে ফেলেন। সেই আনন্দ অনুষ্ঠানে বন্ধুদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। মূলত সেই অভিমান ও ক্ষোভ থেকেই এসএসসি-১৫ ব্যাচের বন্ধুরা মিলে এই মিছিলের আয়োজন করেন। তবে বন্ধু এমন ‘বিশ্বাসঘাতকতা’ করলেও তাঁর প্রতি কোনো আক্রোশ নেই তাঁদের; বরং নবদম্পতির সুখময় দাম্পত্য জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন বিক্ষোভকারী বন্ধুরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate