সর্বশেষ

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

Image 281913Probashir city Popup 19 03

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশের পোশাক ব্র্যান্ড ‘নবীন ফ্যাশন’। সোমবার রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, চাঁদাবাজদের তথ্য ও ভিডিও সরবরাহকারীদের জন্য আইফোন, মোটরসাইকেলসহ নানা আকর্ষণীয় উপহার দেওয়া হবে। সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই মূলত এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, দেশের যেকোনো প্রান্তের চাঁদাবাজির ঘটনার ভিডিও চিত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়সহ নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৪০১১২০৭৭০) পাঠাতে হবে। তথ্য প্রদানকারীদের জন্য ৫ হাজার পিস ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবি উপহার হিসেবে রাখা হয়েছে, যার প্রতিটির বাজারমূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা। উদ্যোক্তারা জানিয়েছেন, মোট ৫ হাজার চাঁদাবাজ শনাক্ত করার লক্ষ্য নিয়েই এই বিপুল পরিমাণ পাঞ্জাবি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঞ্জাবির পাশাপাশি সেরা তথ্যদাতাদের জন্য থাকছে মেগা পুরস্কারের ব্যবস্থা। তালিকার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। দ্বিতীয় পুরস্কার হিসেবে ক্যানন ডিএসএলআর ক্যামেরা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ১২৫ সিসির একটি মোটরসাইকেল। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভি নিশ্চিত করা হয়েছে।

উদ্যোক্তারা আশ্বস্ত করেছেন যে, তথ্যদাতাদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছেন, সমাজকে সুন্দর ও নিরাপদ করার দায়িত্ব সবার এবং চাঁদাবাজদের মুখোশ উন্মোচনে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এই বিশেষ ক্যাম্পেইনটি ১৩ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে আগামী ৩০ মে ২০২৬ পর্যন্ত চলবে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03