সর্বশেষ

স্বামীর মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে থানায় স্ত্রীর অভিযোগ

69d0bd489b544ProbashircityWebPopupUpdate

স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ এবং এর জেরে পারিবারিক অশান্তির অভিযোগ তুলে চাঁদপুরের শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক স্ত্রী। উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী পারভীন আক্তার তাঁর স্বামী হেলাল আলীর বিরুদ্ধে এই ব্যতিক্রমী অভিযোগটি করেছেন।

অভিযোগের বিবরণ অনুযায়ী, স্বামী হেলাল আলীর মুখে দীর্ঘ সময় ধরে তীব্র দুর্গন্ধ থাকায় স্ত্রী পারভীন আক্তার তাঁকে নিয়মিত মুখ পরিষ্কার রাখার অনুরোধ করে আসছিলেন। কিন্তু এই অনুরোধে কর্ণপাত না করে উল্টো স্বামী ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রায়ই গালাগাল ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্বামীর এমন আচরণ এবং মুখের দুর্গন্ধের কারণে তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই অশান্তি চলে আসছিল। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বামীর সঙ্গে একই ঘরে বসবাস করাও পারভীনের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে অবশেষে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন পারভীন আক্তার। এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুর রহমান জানিয়েছেন, পারভীন আক্তারের অভিযোগটি তাঁরা গ্রহণ করেছেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate