সর্বশেষ

ভিসা বাতিল ইস্যুতে যা বললেন আজহারি

Mizanur RahmanProbashir city Popup 19 03

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের ইস্যু নিয়ে অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। আজ বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তাঁর ভিসা বাতিলের বিষয়ে সংবাদমাধ্যমে যা ছড়ানো হয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। কোনো সাম্প্রতিক বক্তব্যের কারণে তাঁর ভিসা বাতিল হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে আজহারী জানান, অস্ট্রেলিয়ার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে তিনি দেশটিতে অবস্থান করছেন এবং এখনো সেখানে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তাঁর অভিযোগ, নির্দিষ্ট কিছু স্বার্থান্বেষী ও নাস্তিক্যবাদী মহল পরিকল্পিতভাবে জোট বেঁধে তাঁর পুরোনো ও বিচ্ছিন্ন একটি বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে প্রশাসনের সামনে তুলে ধরেছে। এর আগেও একই ভিডিওর সূত্র ধরে যুক্তরাজ্যে তাঁর সফরে বাধা সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে তিনি জানান, তিনি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।

2f6d7516 3ada 4911 aa7a dc8758a4dff9

এর আগে, আজ সকালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে দাবি করে, ‘ইহুদিবিদ্বেষী’, ‘ধর্মীয় ঘৃণা ছড়ানো’ এবং ‘চরমপন্থা’র অভিযোগে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই আজহারীর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। বর্তমানে তিনি সিডনিতে অবস্থান করছেন এবং তাঁকে দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া চলছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ডেইলি মেইলের ওই খবরে আরও বলা হয়েছিল, আজহারী তাঁর এক পুরোনো বক্তৃতায় অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে প্রশংসা করেছিলেন এবং ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে আখ্যা দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার সিনেটে লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম আজহারীর এই সফরের তীব্র সমালোচনা করে জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক ভাষণেই তিনি মূলত ওই বিতর্কিত মন্তব্যগুলো করেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03