সর্বশেষ

প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী

Screenshot 2026 02 20City ads Investment (1)

প্রেমের টানে হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সুদূর চীন থেকে উড়ে এসেছেন এক তরুণী। নাম তাঁর ক্রিস হুই। প্রেমিক সুকান্ত সেনের হাত ধরে হেলিকপ্টারে চড়ে তিনি সোজা এসে নেমেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আগামীকাল শনিবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই যুগল। ভিনদেশি কনের আগমন ও বিয়ে উপলক্ষে বরের পুরো বাড়িটি উৎসবের আমেজে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

Molo 2

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে করে কনে ক্রিস হুইকে নিয়ে আসেন সুকান্ত। সুকান্ত সেন টিকরপাড়া গ্রামের সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চীনে প্রবাসী হিসেবে কাজ করছেন। অন্যদিকে, তাঁর হবু স্ত্রী ক্রিস হুইয়ের বাড়ি চীনের সাংহাই শহরে। প্রবাস জীবনে চীনেই তাঁদের দুজনের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়, যা এখন চূড়ান্ত পরিণয়ের পথে।

এদিকে, হেলিকপ্টারে উড়ে আসা বিদেশি কনেকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুদূর চীনের সাংহাই থেকে এক তরুণী প্রেমের টানে তাঁদের গ্রামে ছুটে এসেছেন—এমন খবরে হবু বর-কনেকে একনজর দেখতে সুকান্তের বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ। প্রতিবেশী ছেলের সঙ্গে ভিনদেশি তরুণীর এই বিয়ে নিয়ে গ্রামজুড়েই এখন আনন্দ ও কৌতূহল বিরাজ করছে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup