সর্বশেষ

বাংলাদেশে রোজা শুরুর ঘোষণা

Easy way to finish Quran in Ramadan 768x402Web Popup (3)

আকাশে চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সে ক্ষেত্রে আজ এশার পর থেকে শুরু হচ্ছে তারাবি নামাজ। ২৯ বা ৩০ দিনের পবিত্র রমজান মাসে মুসল্লিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আহার ও পানাহার থেকে বিরত থাকবেন।

এদিকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এসময় তারেক রহমান এই নির্দেশনা দেন।

এবার বাংলাদেশের ঢাকায় ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। এছাড়া বিশ্বের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ যারা উত্তর গোলার্ধে বসবাস করেন, তাদের জন্য এ বছর রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে। ২০৩১ সালে রমজান মাসটি ‘উইন্টার সোলস্টাইস’ বা বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি সময়ে পড়বে। অন্যদিকে, বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসল্লিদের জন্য রোজার সময় গত বছরের তুলনায় দীর্ঘতর হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup