সর্বশেষ

ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, মালামাল লুট

Expatriate's wife killed by breaking ventilator, entering house, looting belongingsProbashir city Popup 19 03

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় ডাকাতির ঘটনায় নাজমুন নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে নুরু মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার সৌদি আরবপ্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ওই বাড়ির দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নাজমুন নাহারের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি স্বজনদের জানান। নিহতের দুই মেয়ে বিবাহিত এবং স্বামীর বাড়িতে থাকেন। স্বামী বিদেশে থাকায় নাজমুন নাহার বাসায় একাই থাকতেন বলে স্বজনরা জানান।

প্রতিবেশী ও পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতের কোনো একসময় ডাকাত দল বাড়ির পাশের আমড়াগাছ বেয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা নাজমুন নাহারের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এরপর বাসায় থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। তবে লুট হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আলামত সংগ্রহ করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03