সর্বশেষ

প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় তাদেরই: ইসি সচিব

EC SecretaryCity ads Investment (1)

সোমবার (২৬ জানুয়ারি) নিজ দফতরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ায় গণভোট যুক্ত থাকায় ভোট গণনা ও ফলাফল প্রস্তুতে অতিরিক্ত সময় লাগবে; ফলে ফল ঘোষণায় বিলম্ব হতে পারে।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচনী মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান বলেই প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন। তবে কোথাও আচরণবিধি ভঙ্গ হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে তিনি আহ্বান জানান।

আখতার আহমেদ বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করাই কার্যকর। ইসিতে অভিযোগ জমা দিলে প্রক্রিয়াগত কারণে বেশি সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো চিঠি পায়নি। একই সঙ্গে তিনি জানান, সোমবার থেকেই দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup