Long Popup (2)
সর্বশেষ

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম ফের শুরু

Indaya visaProbashircityWebPopupUpdate

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) সাময়িক বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে সেবা প্রদান শুরু করেছে বলে ভারতীয় হাইকমিশন নিশ্চিত করেছে।

বুধবার দুপুরে হঠাৎ করে ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফেরানোর দাবি এবং ভারতীয় প্রভাব খাটানোর অভিযোগে ‘জুলাই ঐক্য’ ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত হলে পরদিনই কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয়।

এর আগে একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর মাত্র দুই দিন আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টানা দুদিনে দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিদের তলবের ঘটনা ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মত, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক উদ্বেগই দুই দেশের সম্পর্ককে নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের প্রশাসনই কূটনৈতিক সংলাপ অব্যাহত রেখেছে, বিশ্লেষকদের মতে ভিসা সেন্টার বন্ধ ও পুনরায় চালুর ঘটনাটি প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বর্তমান সংবেদনশীল প্রেক্ষাপটকে পরিষ্কারভাবে তুলে ধরে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate