সর্বশেষ

এআই দিয়ে ‘কাটা হাতের’ ছবি বানিয়ে অফিস থেকে ছুটি নিলেন কর্মী

Ai

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও ব্যাপকভাবে বাড়ছে। সম্প্রতি এমনই একটি ব্যতিক্রমী উদাহরণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে—এআই দিয়ে আহত হাতের ভুয়া ছবি তৈরি করে অফিস থেকে ছুটি নিয়েছেন এক কর্মী। ঘটনাটি প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গুগলের ন্যানো ব্যানা এআই ইমেজ জেনারেটরের অত্যন্ত বাস্তবসম্মত ছবি তৈরির ক্ষমতা ব্যবহার করে এই কৌশলটি অবলম্বন করেন। প্রথমে তিনি নিজের হাতের একটি সাধারণ ছবি তোলেন এবং পরে এআই প্ল্যাটফর্মে সেটি আপলোড করে আঘাতের চিহ্ন যুক্ত করতে একটি সংক্ষিপ্ত নির্দেশনা দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এআই এমন এক বিশ্বাসযোগ্য ‘আঘাতের’ ছবি তৈরি করে, যা দেখে সত্য-মিথ্যা বোঝা কঠিন।

পরবর্তীতে তিনি ছবিটি অফিসের মানবসম্পদ বিভাগে পাঠিয়ে দাবি করেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসকের কাছে যেতে হবে, তাই ছুটি প্রয়োজন। ছবিটি দেখে এইচআর কর্মকর্তা কোনো সন্দেহ না করেই সঙ্গে সঙ্গে পেইড লিভ অনুমোদন করেন। ঘটনায় অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হয়নি, কারণ এআই–তৈরি ছবিটি অত্যন্ত নিখুঁত ছিল।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রথম প্রকাশ করেন শ্রেয়াষ নির্মল। তিনি আসল ও এআই–সম্পাদিত ছবি পাশাপাশি পোস্ট করে জানান, কয়েক মিনিটের মধ্যেই ছুটি মিলেছে এবং এইচআর কর্মকর্তা সহানুভূতিপূর্ণ বার্তাও পাঠিয়েছেন। তার পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকে এ ঘটনাকে হাস্যরসের সঙ্গে নিলেও অনেকের মতে, কর্মক্ষেত্রের চাপ, কঠোর পরিবেশ এবং ব্যবস্থাপনার দুর্বলতা কর্মচারীদের এ ধরনের পন্থা অবলম্বনে উৎসাহিত করে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নতুন এআই প্রযুক্তি যেমন সুবিধা দিচ্ছে, তেমনি এটি প্রতারণা, জালিয়াতি এবং নিরাপত্তা ঝুঁকির নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup