সর্বশেষ

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে চার সন্তানের জননীর অনশন

Mother of four children on hunger strike at expatriate's house demanding marriageCity ads Investment (1)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন চার সন্তানের জননী এক নারী। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল হকের বাড়িতে অবস্থান নিয়ে আছেন। ওই নারী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি প্রবাস থেকে দেশে আসা মোজাম্মেল হক পরিস্থিতির আঁচ পেয়ে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তার বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। অনশনকারীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, উৎসুক জনতাও প্রবাসীর বাড়ির সামনে ভিড় করেন।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ছয় বছর আগে ইমু অ্যাপের মাধ্যমে মোজাম্মেল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হন। বিষয়টি জানাজানি হলে তার স্বামী তাকে তালাক দেন। পরে প্রেমিকের আর্থিক সহায়তায় মির্জাপুরের গোড়াই এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন তিনি।

তার দাবি, প্রবাস থেকে দেশে ফেরার পর মোজাম্মেল বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিয়মিত সম্পর্ক বজায় রাখতে বাধ্য করলেও বাস্তবে কখনোই বিয়ে করেননি। দীর্ঘ প্রতারণার পর কোনো উপায় না দেখে তিনি স্বামীর স্বীকৃতি দাবি করে প্রবাসীর বাড়িতে অবস্থান নিয়েছেন। স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত মোজাম্মেল হকের পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নারীটি মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি করছেন এবং পূর্বেও অনুরূপভাবে বেশ কয়েকজনকে ফাঁসিয়েছেন।

ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup