সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হাতের কব্জি-আঙ্গুল কর্তন

Expatriate's wife hacked to death, wrists and fingers cut offProbashir city Popup 19 03

মাগুরায় চাঁদা না দেওয়ায় এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার সকালে সদর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ রিমা খাতুন (৩৫) পেশায় প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন রিমা খাতুন জানান, সকালে রফিকুল ইসলাম, তার ছোট ভাই ফারুক হোসেন এবং ছেলে মিঠুন শিকদার তার বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে তার ডান হাতের মধ্যমা আঙুল কেটে ফেলে এবং পরে বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত করে মারাত্মক জখম করে। হামলার এক পর্যায়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়লে তিনজনই তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার বলেন, আহত নারীর ডান হাতের আঙুল কেটে ঝুলে পড়েছে এবং বাম হাতের কব্জিতে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03