Long Popup (2)
সর্বশেষ

গর্ভের সন্তান নিয়ে সন্দেহ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

03 Recovered RecoveredCity

চাঁদপুরের হাইমচর উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাঢ়ীকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা জহিরুল তার স্ত্রী কাকলি বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

এ ঘটনায় আটক হওয়ার পর ভিডিও সাক্ষাৎকারে জহিরুল হত্যার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, স্ত্রীর গর্ভের সন্তান তার নয় বলে সন্দেহ করেছিলেন তিনি। পাশাপাশি কাকলি বেগমের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও পরকীয়ার অভিযোগ তোলেন তিনি। এসব কারণে মানসিক অস্থিরতায় ভুগে তিনি হত্যাকাণ্ড ঘটান বলে জানান জহিরুল।

পুলিশ জানায়, অভিযুক্ত স্বামী কাকলিকে কৌশলে ধানক্ষেতের পাশে নিয়ে যান এবং সেখানে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের খবর পেয়ে পুলিশ কাকলি বেগমের মরদেহ উদ্ধার করে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। হত্যার সঙ্গে সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

নিহত কাকলি বেগমের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate