সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে আগুনের ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

Biman.jpg14Web Popup (3)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ ধোঁয়া দেখা যাওয়ায় সোমবার বিকেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিকাল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, যার ফলে বিদেশগামী যাত্রীরা মুহূর্তেই উদ্বেগে পড়ে যান।

Fire service airport

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস টিম। পাশাপাশি সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ইউনিটও দ্রুত সেখানে এসে যোগ দেয়। দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “১ নম্বর বহির্গমন টার্মিনালে ধোঁয়া দেখা গেছে, তবে আগুন বড় আকার ধারণ করেনি এবং কেউ আহত হয়নি।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কোনো যাত্রী সিগারেট খেয়ে তা ভবনের দুই দেয়ালের মাঝখানে ফেলায় সেখানে ধোঁয়া সৃষ্টি হতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে অতিরিক্ত নজরদারি বাড়ানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup