সর্বশেষ

দুবাই পলায়নকালে ঢাকার বিমানবন্দর থেকে ডাকাত সর্দার গ্রেফতার

Robbery leader arrested at dhaka airport while fleeing to dubaiCity ads Investment (1)

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই পালানোর সময় এক আন্তঃজেলা ডাকাত দলের প্রধান শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (১০ নভেম্বর) সিআইডির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইডি জানায়, চলতি বছরের ২ অক্টোবর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একাধিক বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় শফিকুলের নাম উঠে আসে। তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে থেকেই ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসবিষয়ক মোট ১৬টি মামলা রয়েছে। সম্প্রতি মামলার তদন্তের অগ্রগতি টের পেয়ে তিনি দেশ ত্যাগের প্রস্তুতি নেন। তবে দুবাইগামী ফ্লাইটে ওঠার আগেই তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, শফিকুলের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল ২ অক্টোবর রাতে গাজীপুরের আব্দুল সোবহানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ টাকার সম্পদ লুট করে। এরপর পাশের আরেকটি বাড়িতেও একই কায়দায় ডাকাতি চালানো হয়। প্রতিরোধ করতে গেলে বাড়ির কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ইতোমধ্যে এ মামলায় আরও দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন এবং প্রতিবছর শীতকালকে ডাকাতির উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করতেন।

সিআইডির তদন্তে জানা গেছে, শফিকুল বছরের অর্ধেক সময় দুবাইয়ে অবস্থান করতেন এবং বাকিটা সময় দেশে থেকে ডাকাতির পরিকল্পনা করতেন। তিনি ঢাকার ডেমরা এলাকায় তার সহযোগীদের নিয়ে বৈঠক করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির টার্গেট নির্ধারণ করতেন। ডাকাতি শেষে দলটি ছড়িয়ে পড়ে ভিন্ন ভিন্ন পেশার ছদ্মবেশে আত্মগোপন করত। সিআইডি জানিয়েছে, চক্রটির বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup