সর্বশেষ

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

Gajipur.jpg01365Probashir city Popup 19 03

গাজীপুরের পূবাইলে ঘুমন্ত স্বামীর ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। রবিবার ভোরে পারিবারিক কলহের জেরে ওই নারী স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

ঘটনাটি ঘটে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায়। জানা যায়, ভোর ৫টার দিকে মো. আকাশ (২১) নামের এক যুবক ঘুমিয়ে থাকাকালে তার স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তাকে গুরুতর জখম করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত আকাশকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। আহত স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই নৃশংস ঘটনার সূত্রপাত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03