দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেও পরিবারের কাছে পৌঁছাতে পারলেন না মোঃ আজহারুল ইসলাম (৩৮)। ওমান থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামে তার পরিবারে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজহারুল ইসলাম দীর্ঘদিন ওমানে কর্মরত ছিলেন। সম্প্রতি ওমান সিআইডি পুলিশ তাকে দেশে পাঠিয়ে দেয়। তিনি ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের (ফ্লাইট নং: 6E1117) একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও
মোঃ আজহারুল ইসলামের পাসপোর্ট নম্বর EK0373492। তার সঙ্গে একই ফ্লাইটে আরও চার বাংলাদেশি যাত্রী—মোঃ আসাদুল হক, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ এরশাদ এবং মোঃ রাব্বি হাসান—দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে নিখোঁজ আজহারুলের সন্ধানে তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে পরিবার।
দেশে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় দিশেহারা পরিবারটি। তারা আজহারুল বা তার সহযাত্রীদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত জানানোর জন্য জনসাধারণের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তথ্যের জন্য ০১৩১২-২৬১১১৬ বা ০১৬১১-০২৪২২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।











